রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন মার্কিন দূত সার্জিও গর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর।শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে

2026-07-31T16:15:05+00:00
2026-07-31T18:15:55+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন মার্কিন দূত সার্জিও গর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৬:১৫ পিএম
কক্সবাজার সফর করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। সংগৃহীত ছবি
রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। 

শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলের মূল নেতৃত্বে রয়েছেন তিনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সার্বিক সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ পরিদর্শনটি অনুষ্ঠিত হচ্ছে।   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২ টায় প্রতিনিধি দলটি বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায় এবং দুপুর দুই টার পর প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান।

পরে প্রতিনিধি দল জাতিসংঘ খাদ্য কর্মসূচি ডব্লিএফপি পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ ৮ ডব্লিউ এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। বিকেলে তারা ইউএনএইচসিআর পরিচালিত রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।   

পরিদর্শনকালে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। সার্জিও গোর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের কর্মকর্তাদের সাথেও কথা বলেন। 

এসময় রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয় বলে সূত্র জানায়।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা কমিউনিটির কয়েকজন নেতার সাথেও কথা বলেন এবং তাদের বর্তমান সংকট ও চাহিদার কথা শোনেন।

মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, সার্জিও গোরের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মার্কিন প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।



সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মার্কিন দূত  সার্জিও গর  রোহিঙ্গা শিবির  পরিদর্শন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: