মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে হরমুজ পাড়ির চেষ্টা, ইরানের হামলার কবলে দুই জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিয়ে হরমুজ পাড়ি দিতে গিয়ে ইরানের হামলার কবলে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ।শুক্রবার (৩১ জুলাই) ইরানের ইসলামিক

2026-07-31T22:32:29+00:00
2026-07-31T22:32:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে হরমুজ পাড়ির চেষ্টা, ইরানের হামলার কবলে দুই জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৩২ পিএম 
হরমুজ প্রণালী। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিয়ে হরমুজ পাড়ি দিতে গিয়ে ইরানের হামলার কবলে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ। 

শুক্রবার (৩১ জুলাই) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, জাহাজগুলো তাদের নির্দেশনা উপেক্ষা করেছিল। এ কারণে এগুলোর ওপর হামলা হয়। এরপর জাহাজগুলো থেমে যায়। 

আর এ হামলার পর আরও চারটি জাহাজ দ্রুত তাদের গতিপথ বদলে ফেলে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড।

তারা এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, নিয়ম অমান্যকারী দুটি ট্যাংকারে হামলা চালানো এবং এগুলো থামিয়ে দেওয়া হয়। অপরদিকে চারটি ট্যাংকার দ্রুত সময়ে তাদের গতিপথ বদলে আগের জায়গায় ফিরে যায়। 


সামরিক বাহিনী জানিয়েছে, এই জাহাজগুলো একটি ঘোষিত পথ দিয়ে ও যুক্তরাষ্ট্রের আকাশ নিরাপত্তা নিয়ে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। 

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন হরমুজ প্রণালি নিয়ে মূল লড়াই হচ্ছে। এমন পরিস্থিতিতে আজই নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি যুদ্ধ ও যুদ্ধের কারণ পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করবেন। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   হরমুজ  মার্কিন সেনা  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: