বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি

2026-08-01T20:47:25+00:00
2026-08-01T20:51:57+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪৭ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৮:৫১ পিএম
বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক। সংগৃহীত ছবি
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল একাধিক নেতা।  

শনিবার (১ আগস্ট) রাত আটটার দিকে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।


বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিএনপি  স্থায়ী কমিটি  বৈঠক  চূড়ান্ত  রাষ্ট্রপতি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: