লোকালয়ে এসে ছাগল ধরে খেল সুন্দরবনের কুমির

মোংলা ও বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন চাঁদপাই রেঞ্জের ঢাংমারি খালের পাড় থেকে একটি ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলেছে বিশাল আকৃতির একটি কুমির।শনিবার

2026-08-01T23:49:58+00:00
2026-08-01T23:49:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লোকালয়ে এসে ছাগল ধরে খেল সুন্দরবনের কুমির
মোংলা ও বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পিএম 
লোকালয়ে এসে ছাগল ধরে খেল সুন্দরবনের কুমির। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন চাঁদপাই রেঞ্জের ঢাংমারি খালের পাড় থেকে একটি ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলেছে বিশাল আকৃতির একটি কুমির।

শনিবার (১ আগস্ট) সকালে ঢাংমারি খালে কুমিরের ছাগল খাওয়ার দৃশ্যটি নৌপথে চলাচলকারী কয়েকজন ব্যক্তি মুঠোফোনে ধারণ করেন।

২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিশাল আকৃতির কুমিরটি একটি ছাগল মুখে ধরে পানির ওপর আছড়ে মারছে। পরে কুমিরটি ছাগলটির শরীরের বিভিন্ন অংশ গিলে খায়।

পাশ দিয়ে নৌকায় যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি ঘটনাটি দেখতে পান এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির।

তিনি বলেন, সুন্দরবনসংলগ্ন লোকালয়ের খালপাড় থেকে কুমিরের ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে এই প্রথম।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাংমারি খালটি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুরুত্বপূর্ণ একটি জলপথ। সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে নিয়মিত কুমিরের বিচরণ দেখা গেলেও লোকালয়ের কাছাকাছি এসে গৃহপালিত প্রাণী ধরে খাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   লোকালয়  ছাগল  সুন্দরবন  কুমির  মোংলা  বাগেরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: