আজ থেকে শুরু ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের দর্শকের কাছে তুর্কি ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে একযুগে নাগরিক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচার

2026-08-02T03:31:47+00:00
2026-08-02T03:31:47+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আজ থেকে শুরু ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:৩১ এএম 
ছবি : সংগৃহীত
দেশের দর্শকের কাছে তুর্কি ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে একযুগে নাগরিক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচার শুরু হবে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’। হেরেমখানা, ঠুনকো প্রেম, বিয়ে কিংবা দাস-দাসীর গল্প নয়; মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করে তুর্কি ভাষায় নির্মিত হয়েছে এই ঐতিহাসিক ধারাবাহিক।  

‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ নাগরিক টিভিতে সপ্তাহে পাঁচ দিন রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। আর ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে রাত ৯টায়। 

এ ছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো একসঙ্গে শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে উপভোগ করতে পারবেন দর্শকরা। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির শাসনামলে মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করেই মূলত সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালার বীরত্বগাথা এই সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। 

তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সুলতান সালাহউদ্দিন আইয়ুবি  সিরিজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: