কারাগারের ছবি-ভিডিও ফাঁস : বিভিন্ন জেলার ৫০ রক্ষীকে তলব, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কারাগারের ভেতরের ছবি, ভিডিও ও কারাবন্দিদের আদালতে আনা-নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। এ

2026-08-02T11:54:34+00:00
2026-08-02T11:54:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
কারাগারের ছবি-ভিডিও ফাঁস : বিভিন্ন জেলার ৫০ রক্ষীকে তলব, তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
কারাগারের ভেতরের ছবি, ভিডিও ও কারাবন্দিদের আদালতে আনা-নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। এ ঘটনায় দেশের বিভিন্ন কারাগারে কর্মরত ৫০ জন সন্দেহভাজন কারারক্ষীকে তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তলব করা কারারক্ষীদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ এবং কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।

কারা অধিদপ্তরের কারা গোয়েন্দা (প্রিজন্স ইন্টেলিজেন্স) সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি, ভিডিও ও বিভিন্ন তথ্য ফেসবুকসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করেছেন। বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হওয়ায় সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। তাদের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  কারারক্ষী  তদন্ত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: