বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী ব্যুরো

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি ল

2026-08-02T21:34:26+00:00
2026-08-02T21:34:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৯:৩৪ পিএম
রাজশাহী পুলিশ লাইনসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সময়ের আলো
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি ল ফার্ম (আইনি প্রতিষ্ঠান) নিয়োগ দিয়েছে সরকার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছি। 

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা শুনেছি। বিষয়টি নিয়ে এরই মধ্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বর্তমানে তার জামিন আদেশের সার্টিফাইড কপি (সত্যায়িত অনুলিপি) সংগ্রহের চেষ্টা করছি।


পলাতক এই সাবেক পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব দ্রুতই তাকে দেশে ফেরত আনা যাবে।

এর আগে রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার ও ফোর্সের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব তথ্য জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   বেনজীর  জামিন বাতিল  দুবাই  ল ফার্ম  নিয়োগ  সরকার  স্বরাষ্ট্রমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: