সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ প্রথম

2026-08-03T20:20:01+00:00
2026-08-03T20:20:01+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:২০ পিএম 
জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার। ছবি : সংগৃহীত
জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ প্রথম বৈঠকে বসবে। দুপুর ১২টায় সংসদের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলকে পাঁচ সদস্যের নাম দিতে আহ্বান জানানো হলেও তারা কোনো প্রতিনিধি দেয়নি। কমিটি গঠনের দিনই বিরোধী দল তা প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে।

বিশেষ কমিটির কার্যপরিধি হলো সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করা। তবে কমিটির কাজের ধরন, সময়সীমা ও কর্মপদ্ধতি এখনো নির্ধারণ হয়নি। প্রথম বৈঠকেই এ বিষয়ে কর্মকৌশল চূড়ান্ত করা হবে।

কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংশোধনের বিষয়ে বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যম প্রতিনিধি ও বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে। পরে সেই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় সংসদে সংশোধনী বিল উত্থাপন করবে।


জুলাই জাতীয় সনদে সংবিধান সংশ্লিষ্ট মোট ৪৮টি প্রস্তাব রয়েছে। এর মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগপদ্ধতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত বিধানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যা বাস্তবায়িত হলে সংবিধানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয় এবং গণভোটে অনুমোদনের পর সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে রাজনৈতিক মতপার্থক্যের কারণে সেই প্রক্রিয়া এগোয়নি। এবার সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সংবিধান  সংশোধন  কমিটির  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: