মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দালালচক্রের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার

2026-08-04T04:17:24+00:00
2026-08-04T04:17:24+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:১৭ এএম 
আটককৃতরা। সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দালালচক্রের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

আনসার সূত্রে জানা যায়, সেবাগ্রহীতাদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি-সংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেআইনি অর্থ আদায় করার সময় কতিপয় ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দায়িত্বরত আনসারদের নজরে আসে। বিষয়টি যাচাইয়ের পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতি এবং প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে দালালচক্রের ওই পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


আটককৃতদের মধ্যে হিরা (২০)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদকে (২৯) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

দণ্ডাদেশ কার্যকর করার পর পরবর্তী আইনি ব্যবস্থার অংশ হিসেবে সাজাপ্রাপ্তদের কাফরুল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। সরকারি সংস্থাসমূহে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আনসার বাহিনীর এ ধরনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মিরপুর  বিআরটিএ  দালাল  বিরুদ্ধে  অভিযান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: