দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য শুল্ক সুবিধা পাবে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ

2026-08-04T14:40:35+00:00
2026-08-04T14:40:35+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
অর্থনীতি
বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য শুল্ক সুবিধা পাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম 
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সংগৃহীত ছবি
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে বিশেষ শুল্ক সুবিধা পাবে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য। 

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। 
 
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতি সেপা চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রফতানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে।


এ সময় বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়ার যে লক্ষ্য, তা অর্জনে দক্ষিণ কোরিয়া একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে। এই চুক্তি বিপুল বিনিয়োগ আকর্ষণ করবে বলেও মনে করেন তিনি।  

এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   বাণিজ্যমন্ত্রী  খন্দকার আবদুল মুক্তাদির  দক্ষিণ কোরিয়া  শুল্ক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: