সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই

2026-08-04T14:48:47+00:00
2026-08-04T14:48:47+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা
সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৪৮ পিএম 
ছবি : সংগৃহীত
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান জানান, গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। পাশেই অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত থাকায় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। তবে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে একটি অ্যাম্বুলেন্স, এর ভেতরের বিভিন্ন সরঞ্জাম এবং গ্যারেজের আংশিক ক্ষতি হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।


সময়ের আলো/ কেএইচ

  বিষয়:   সময়ের আলো  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: