রাজাপুরে চোরের আঙুল কামড়ে রেখে দিলেন গৃহবধূ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরের ডহরশংকর এলাকায় একটি বসতঘরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় ঘরের গৃহবধূ এক চোরকে আটকানোর চেষ্টা করেন।

2026-08-05T14:23:19+00:00
2026-08-05T14:25:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজাপুরে চোরের আঙুল কামড়ে রেখে দিলেন গৃহবধূ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ২:২৫ পিএম
রাজাপুরে চুরির সময় চোরের আঙুল কামড়ে রেখে দিলেন গৃহবধূ। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুরের ডহরশংকর এলাকায় একটি বসতঘরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় ঘরের গৃহবধূ এক চোরকে আটকানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরলে চোরের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আঙুল রেখে সহযোগীদের সহায়তায় পালিয়ে যায় চোর। পালানোর সময় দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে ঘরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ঘুম ভেঙে গেলে গৃহবধূ চোরদের উপস্থিতি টের পান। তিনি সাহসিকতার সঙ্গে এক চোরকে জাপটে ধরেন এবং ধস্তাধস্তির সময় তার আঙুল কামড়ে ধরে আটকে রাখার চেষ্টা করেন।


পরিবারের সদস্যদের ভাষ্য, গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই চোরের অন্য সহযোগীরা এগিয়ে এসে তাকে ছাড়িয়ে নেয়। পরে চোরের দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরিবারের সদস্যরা চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় রাজাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সময়ের আলো/জোই

  বিষয়:   রাজাপুর  ঝালকাঠি  বরিশাল  চোর  আঙুল  কামড়  গৃহবধূ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: