সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

মাগুরা সংবাদদাতা

সারাদেশ

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে

2026-08-05T21:54:38+00:00
2026-08-05T22:02:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
মাগুরা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৫৪ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১০:০২ পিএম
সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ। ছবি : সংগৃহীত
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জানা গেছে, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন নিশ্চিত করতে তদন্ত চলছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   সাকিব আল হাসান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: