৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। নতুন ৪ সচিবের মধ্যে দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে

2026-08-06T19:35:28+00:00
2026-08-06T19:35:28+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৩৫ পিএম 
জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। নতুন ৪ সচিবের মধ্যে দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করার পর পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব ছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুলাই গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম অবসরে গেছেন।  

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতির পর একই বিভাগে পদায়ন করা হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   নতুন সচিব  নিয়োগ  গৃহায়ন ও গণপূর্ত  জনপ্রশাসন মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: