লালপুরে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২

লালপুর (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের লালপুরে ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দিনে-দুপুরে অটো চার্জার ভ্যান থামিয়ে ছিনতাই হওয়া ১ লাখ

2026-08-06T20:23:31+00:00
2026-08-06T20:23:31+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
লালপুরে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম 
লালপুরে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২। ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দিনে-দুপুরে অটো চার্জার ভ্যান থামিয়ে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার উদ্ধারসহ ছিনতাইকারী দুই যুবককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। একই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে ​এসব তথ্য নিশ্চিত করেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর বটতলা এলাকার মো. আলমাছ আলীর ছেলে মো. সবুজ আলী (২০) এবং নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলা (বাগানপাড়া) এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে মো. সোহাগ আলী (১৯)।

শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে ভুক্তভোগী মোছা. জেসমিন নাহার (৪০) ডাচ বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে ভ্যানিটি ব্যাগে নিয়ে চার্জার ভ্যানযোগে নিজ বাড়ি বৈদ্যনাথপুরে যাচ্ছিলেন।

পথে বৈদ্যনাথপুরস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সাঁকোর পাকা রাস্তার উপর পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী তাঁর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় বলেও জানান তিনি।


এ ঘটনায় ভুক্তভোগী জেসমিন নাহার  ওই দিনই বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই  ছিনতাইকারীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। পরবর্তীতে মেহেরপুর জেলার  বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে দুই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা ও ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   লালপুর  ছিনতাই  উদ্ধার  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: