ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পৃথক হামলায় ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছেন। এই হামলায় আরও অর্ধ-শতাধিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
পরে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানায়, তারা মারিব ও হাদরামাউতের বিভিন্ন এলাকায় ‘সৌদি সামরিক মোতায়েন’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
হুথিদের দাবি, আল-রুয়াইক, আল-আবর ও আল-থানিয়াহ এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থানে হামলায় শত শত যোদ্ধা নিহত বা আহত হয়েছে। এ ছাড়া একাধিক সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং সামরিক যান ধ্বংস হয়েছে বলেও তারা দাবি করেছে।
সময়ের আলো/ইউএমএইচ