যুবসমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়ার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ক্রীড়ার মাধ্যমে যুবসমাজের মধ্যে ছড়িয়ে পড়া মাদক সমস্যা দূর করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতি বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন

2026-08-07T20:45:20+00:00
2026-08-07T20:48:09+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
যুবসমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়ার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৪৫ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৮:৪৮ পিএম
গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘টেপবল বিসিএল ২০২৬’ গ্র্যান্ড ফাইনালে অতিথিবৃন্দ । ছবি : সময়ের আলো
ক্রীড়ার মাধ্যমে যুবসমাজের মধ্যে ছড়িয়ে পড়া মাদক সমস্যা দূর করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতি বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শুক্রবার (৭ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘টেপবল বিসিএল ২০২৬’ গ্র্যান্ড ফাইনালে তিনি এ কথা বলেন।

গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘টেপবল বিসিএল ২০২৬’ গ্র্যান্ড ফাইনালে উপস্থিত অতিথিবৃন্দ । ছবি : সময়ের আলো

গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘টেপবল বিসিএল ২০২৬’ গ্র্যান্ড ফাইনালে উপস্থিত অতিথিবৃন্দ । ছবি : সময়ের আলো

ইশরাক হোসেন বলেন, অস্থায়ীভাবে যেই গ্যালারি বানানো হয়েছে এবং মাঠ তৈরি করা হয়েছে, তা অনেকটা স্টেডিয়ামের মতো। এখানে স্টেডিয়ামেরই একটি পরিবেশ তৈরি হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী সব প্রশ্নের উত্তর দিয়েছন এবং ক্রীড়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেছেন।

তিনি বলেন, ক্রীড়া আমাদের জাতীয় পরিচয়ের সঙ্গেও যুক্ত। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্রের পরিচয় ক্রীড়ার মাধ্যমেও তুলে ধরা যায়। ১৯৭১ সালেও স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়েছিল, যা মহান মুক্তিযুদ্ধেও ভূমিকা রেখেছিল।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আমরা একজন যোগ্য ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি এবং আমাদের  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাত হচ্ছে ক্রীড়া।’

 গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘টেপবল বিসিএল ২০২৬’ গ্র্যান্ড ফাইনালে পুরষ্কার বিতরণ । ছবি : সময়ের আলো

গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘টেপবল বিসিএল ২০২৬’ গ্র্যান্ড ফাইনালে পুরষ্কার বিতরণ । ছবি : সময়ের আলো

তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে যুবকদের মধ্যে ক্যানসারের মতো ছড়িয়ে পড়া মাদক সমস্যা দূর করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুপরিচিত করে তোলারও সম্ভাবনা রয়েছে।

 গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘টেপবল বিসিএল ২০২৬’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন দল ও অতিথিবৃন্দ । ছবি : সময়ের আলো

গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘টেপবল বিসিএল ২০২৬’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন দল ও অতিথিবৃন্দ । ছবি : সময়ের আলো

ইশরাক হোসেন বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আমাদের দেশে অত্যন্ত সুপরিচিত দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমরাও চাই, বাংলাদেশ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে প্রতিষ্ঠা পাক এবং বিশ্বের দরবারে পরিচিতি লাভ করুক।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল হক, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   যুবসমাজ  মাদকমুক্ত  ক্রীড়া  প্রতিমন্ত্রী ইশরাক  সময়ের আলো 

Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: