পল্লবীতে গুলিতে বিএনপি নেতা আহত, ঢামেকে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা জেলার নবাবগঞ্জে বিএনপির সদস্য।

2026-08-07T21:46:02+00:00
2026-08-07T21:46:02+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
পল্লবীতে গুলিতে বিএনপি নেতা আহত, ঢামেকে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৪৬ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা জেলার নবাবগঞ্জে বিএনপির সদস্য। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল সারে ৫টার দিকে মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পের সামনে ঘটনা ঘটে।

হাসপাতালে আহত আলমগীরের চাচা মো. আশিক জানান, আলমগীরের বাসা মিরপুর সেকশন-১১ এর ৩ নম্বর রোডে। সে মাছ ব্যবসায়ী এবং ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বিএনপি মূল দলের সদস্য।

তিনি আরও জানান, বিকালে মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পের সামনে প্রাইভেটকার যোগে চার ব্যক্তি এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলিবিদ্ধ হয়। 


এরপর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ইসালামীয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় রাজিয়া নামে এক পথচারী নারী আহত হয়েছে।

স্বজনদের ধারনা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে তাকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে। গুলির প্রকৃত কারণ এবং হামলাকারীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আলমগীর নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথা সহ কয়েক জায়গায় গুলিবিদ্ধ হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পল্লবী  গুলি  বিএনপি নেতা  আহত  ঢামেক  চিকিৎসাধীন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: