‘এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘এক দফা’ আন্দোলন কোনো একক ব্যক্তির দেওয়া ঘোষণা নয়; বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার

2026-08-08T06:35:02+00:00
2026-08-08T06:35:02+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
‘এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৩৫ এএম 
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
‘এক দফা’ আন্দোলন কোনো একক ব্যক্তির দেওয়া ঘোষণা নয়; বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘এক দফা’র বিষয়টি কোনো ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত থেকে আসেনি। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকেই এর উদ্ভব হয়েছে। এটি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক চাওয়ার প্রকৃত বহিঃপ্রকাশ।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ মন্ত্রী বা এমপি হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি। ক্ষমতা কিংবা পদ-পদবির লোভে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই দলটি রাজনীতি করে আসছে।


এ সময় দেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   এক দফা  জনগণ  আকাঙ্ক্ষা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: