যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জ (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

ফিডার স্থানান্তরের কাজের জন্য শনিবার (৮ আগস্ট) সুনামগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার

2026-08-08T08:30:47+00:00
2026-08-08T09:34:45+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সুনামগঞ্জ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৩০ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৯:৩৪ এএম
সংগৃহীত ছবি
ফিডার স্থানান্তরের কাজের জন্য শনিবার (৮ আগস্ট) সুনামগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৭ আগস্ট) রাতে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নীতকরণ কাজের অংশ হিসেবে সড়ক ও জনপথ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে।


আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (টানা ৯ ঘণ্টা)। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। থানা ফিডারের আওতাধীন নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

পিটিআই স্কুল এলাকা, আমপাড়া ও জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড ও সোমপাড়া, আরপিন নগর (আংশিক), মুক্তারপাড়া ও পৌর বিপণি, কালীবাড়ী ও বালুর মাঠ, উকিলপাড়া ও কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা, এসপি বাংলো এলাকা।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ-এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সুনামগঞ্জ  বিদ্যুৎ  সময়ের আলো  সুনামগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: