নাটোরে বাস-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় বাস ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

2026-08-08T13:06:38+00:00
2026-08-08T13:06:38+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
নাটোরে বাস-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম 
নাটোরে বাস-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নাটোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় বাস ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন গরু ব্যবসায়ী হলেন আব্দুর রহমান, আক্কাছ আলী এবং তার বড় ভাই জাহাঙ্গীর আলম। তাদের সবার বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভটভটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভটভটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।


আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নাটোর  বাস-ভটভটি  মুখোমুখি সংঘর্ষ  নিহত  সময়ের আলো  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: