সংরক্ষিত এলাকায় বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় ৩ জেলেকে আটক করেছে বন প্রহরীরা। শনিবার (৮ আগস্ট)

2026-08-08T17:17:57+00:00
2026-08-08T17:17:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সংরক্ষিত এলাকায় বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম 
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় আটককৃত তিন জেলে। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় ৩ জেলেকে আটক করেছে বন প্রহরীরা। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় বন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে আটককৃত তিন জেলেকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সাড়ে ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বনবিভাগের প্রহরীরা।

আটককৃত মো. বেল্লাল, মো. জিহাদ ও মো. হাছান উপজেলার বিচ্ছিন্ন ৫ নং চর কলাতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন তিন জেলে। খবরপেয়ে বনবিভাগের সদস্যরা সরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে বিষ দিয়ে খালে মাছ শিকার সময় তিন জেলেকে আটক করে।


শুক্রবার বিকেলে বনআইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে বনবিভাগ। পরে শনিবার সকালে সাড়ে ৯ টায় আটককৃত তিন জেলেকে আদালতের মাধ্যমে চরফ্যাশন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয় বলেও জানা গেছে।

বনবিভাগের উপজেলার পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার জানান, আটককৃত তিন জেলে সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ মাছ শিকার করার সময় আটক করা হয়। বন আইনে মামলা দায়ের পর শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে উপজেলা বনবিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আটককৃত তিন জনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশবিরোধী। জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় বনবিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   মনপুরা  সংরক্ষিত বনাঞ্চল  খাল  বিষ দিয়ে মাছ শিকার  জেলে  সময়ের আলো  ভোলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: