গাজার ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজার একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে

2026-08-09T09:06:33+00:00
2026-08-09T09:06:33+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
গাজার ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:০৬ এএম 
ছবি : সংগৃহীত
গাজার একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

শনিবার (৮ আগস্ট) গাজা সিটির পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবন থেকে মরদেহ উদ্ধারের কাজ শেষ হয়। টানা চার দিন ধরে সেখানে তল্লাশি চালানো হয়।

উদ্ধারকাজের দায়িত্বে থাকা মোহাম্মদ আবু দান জানান, এখন বিশেষায়িত চিকিৎসাকর্মী ও সিভিল ডিফেন্সের সদস্যরা গাজা সিটির অন্য একটি এলাকায় গিয়ে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবেন।

গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। ফলে উদ্ধারকারীরা সাধারণ সরঞ্জাম ও শ্রমনির্ভর পদ্ধতিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। ইসরায়েলি হামলায় ধসে পড়া কংক্রিটের বিশাল স্ল্যাব সরাতে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো উপত্যকায় এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।

গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত, ৪ হাজার ১২১ জন আহত এবং ধ্বংসস্তূপ থেকে ৮০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের এই অভিযান এমন সময় চলছে, যখন মঙ্গলবার গাজা সিটিতে ১১২ জনের গণদাফন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের নভেম্বরে সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ থেকে আবু শারিয়া ও আল-হাসাইনা পরিবারের ওই ১১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  গাজা  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: