যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭

2026-08-09T11:35:10+00:00
2026-08-09T11:35:10+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৩৫ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে থ্রি ক্রিকস রিজার্ভার এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ মডেলের হেলিকপ্টার ছিল। হেলিকপ্টারটি ইউএস ফরেস্ট সার্ভিসের চুক্তিতে হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেস পরিচালনা করছিল।

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) শনিবার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এনআইএফসি জানিয়েছে, আগুনের ভয়াবহতা ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। দুর্ঘটনাস্থলের আশপাশে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ এবং সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে বিরতি দেওয়া হলেও পরে তা আবার শুরু হয়। ঘটনাস্থলের ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেক্ট বলেন, দুর্ঘটনার কারণে তাদের কার্যক্রমের ধরন পরিবর্তন হবে না। মাটিতে থাকা অগ্নিনির্বাপণকর্মীদের সহায়তায় বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কাজ চলবে।

ইউটাহর গভর্নর স্পেন্সার কক্স বন্য আগুন নিয়ন্ত্রণের কাজকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাত থেকে উইডমাউথ-২ দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুনে ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। শনিবার পর্যন্ত আগুনের মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

চরম আগুনের আচরণ, দ্রুত আগুন ছড়িয়ে পড়া এবং দূরবর্তী এলাকায় নতুন করে আগুন জ্বলে ওঠার কারণে আশপাশের জনপদগুলো এখনো ঝুঁকিতে রয়েছে।

চলতি গ্রীষ্মে ইউটাহে দাবানল নিয়ন্ত্রণে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল নিয়ন্ত্রণে গিয়ে তিন অগ্নিনির্বাপণকর্মী নিহত হন। পরে ওই ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  দাবানল  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: