ব্রাজিলে কিশোরীর জন্মদিন উদ্‌যাপনে হেলিকপ্টার ভ্রমণ, বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন কলম্বীয় নারী রয়েছেন। শনিবার (৮

2026-08-09T13:20:45+00:00
2026-08-09T13:20:45+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ব্রাজিলে কিশোরীর জন্মদিন উদ্‌যাপনে হেলিকপ্টার ভ্রমণ, বিধ্বস্ত হয়ে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:২০ পিএম 
ছবি : সংগৃহীত
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন কলম্বীয় নারী রয়েছেন। শনিবার (৮ আগস্ট) শহরের তিজুকা ন্যাশনাল পার্কের পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটিতে পাইলটসহ তিন কলম্বীয় নারী ছিলেন। তারা পর্যটকদের জন্য পরিচালিত একটি দর্শনীয় ফ্লাইটে ছিলেন বলে জানা গেছে।

রিও ডি জেনেইরোর কলম্বীয় কনসাল ডায়ানা পায়েজ জানান, নিহত তিন নারী একই পরিবারের সদস্য। একটি কিশোরীর ১৫তম জন্মদিন উদ্‌যাপন করতে পরিবারটি রিও ডি জেনেইরোতে ভ্রমণে এসেছিল। হেলিকপ্টারে একসঙ্গে তিনজনের বেশি যাত্রী নেওয়ার সুযোগ না থাকায় পরিবারের ছয় সদস্য আলাদা হয়ে যান। দুর্ঘটনায় কিশোরীর দাদি, খালা ও এক কাজিন নিহত হন।

দুর্ঘটনাটি ঘটে ভিস্তা চিনেসার কাছে। এলাকাটি তিজুকা ন্যাশনাল পার্কের অন্যতম দর্শনীয় স্থান। ঘন বন ও পাহাড়ে ঘেরা এই পার্ক রিও ডি জেনেইরোর জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এখান থেকে শহর ও উপকূলের বিস্তৃত দৃশ্য দেখা যায়।

দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি শহরে পর্যটকদের হেলিকপ্টার ভ্রমণের ওপর আরও নজরদারির আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনে এক থেকে দুই সপ্তাহ এসব ফ্লাইট বন্ধ রাখার কথাও বলেন তিনি।

মেয়র জানান, তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং শহরে বাড়তে থাকা হেলিকপ্টার ফ্লাইটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

রিওতে পর্যটকদের জন্য হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। তবে সাম্প্রতিক সময়ে এ নিয়ে নিরাপত্তা উদ্বেগও বেড়েছে। গত ১৪ জুন শহরের ওপর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছিলেন।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ব্রাজিল  হেলিকপ্টার  বিধ্বস্ত  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: