ঢাকায় অবতরণ করেছে রোমে বিকল হওয়া বিমানের সেই ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে তিন দিনেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে সফলভাবে মেরামত শেষে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ

2026-08-09T14:38:47+00:00
2026-08-09T14:52:08+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকায় অবতরণ করেছে রোমে বিকল হওয়া বিমানের সেই ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ২:৫২ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। সংগৃহীত ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে তিন দিনেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে সফলভাবে মেরামত শেষে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩০৬’ ফ্লাইট। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল ফ্লাইটটি। দীর্ঘ আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়লে ফ্লাইটটি সেখানেই আটকা পড়ে। 


যাত্রীদের দীর্ঘ ভোগান্তি কমাতে ঢাকা থেকে অভিজ্ঞ প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ নিয়ে বিমানের ‘বিজি-৩০৫’ ফ্লাইটটি শনিবার রাতে রোমে পৌঁছায়। প্রকৌশলীরা দ্রুত ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে চলাচলের উপযোগী করে তুললে ফ্লাইটটি দুপুরে ঢাকায় অবতরণ করে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোম  বিকল  বাংলাদেশ বিমান  ফ্লাইট  ঢাকা  অবতরণ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: