অপারেশন টেবিলে শুয়েও গাইলেন সোনু নিগম

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অপারেশন কক্ষ, টেবিলে শুয়ে রোগী। তার পাশে ডাক্তাররা প্রস্তুত হচ্ছেন সার্জারির জন্য। এমন সময়ে ব্যথা-ভয় ভুলে রোগী গেয়ে উঠলেন গান!

2026-08-09T17:48:13+00:00
2026-08-09T17:48:13+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অপারেশন টেবিলে শুয়েও গাইলেন সোনু নিগম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম 
ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। সংগৃহীত ছবি
অপারেশন কক্ষ, টেবিলে শুয়ে রোগী। তার পাশে ডাক্তাররা প্রস্তুত হচ্ছেন সার্জারির জন্য। এমন সময়ে ব্যথা-ভয় ভুলে রোগী গেয়ে উঠলেন গান! এমনই মুহূর্তের রচনা করলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। 

রোববার (৯ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভিডিও। সেখানেই দেখা গেল এ ঘটনা। 

ভিডিওতে শোনা যায়, ১৯৪৯ সালের চলচ্চিত্র ‘দুলারি’র গান ‘সুহানি রাত ঢাল চুকি’ গাইছেন সোনু। মূল গানটি গেয়েছিলেন কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি।

ভিডিওটির ক্যাপশনে সোনু লেখেন, আমার অস্ত্রোপচারের সময় প্রিয় ডা. নিলেশ সতভাই ও তার আন্তরিক টিমের জন্য গাইলাম। ব্যথার মধ্যেও গাইছি, এটাই তো সংগীতের আনন্দ!  

সোনুর এই আবেগঘন মুহূর্ত দেখে আপ্লুত তারকারাও। জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল মন্তব্য করেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন সোনু জি। সংগীতের প্রতি আপনার ত্যাগ ও সুরের সূক্ষ্মতার প্রতি এতো মনোযোগ, তাও আবার এরকম মুহূর্তে! সত্যিই আমাদের জন্য অনুপ্রেরণার। 


হালের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বিশাল মিশ্র লিখেছেন, এ কারণেই আপনি আমার ভগবান। দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাইয়া। 

এছাড়া অভিনয়ের অনেক তারকাও সোনুর সুস্থতা চেয়ে মন্তব্য করেছেন। আর ভক্তদের মন্তব্য তো রয়েছেই। এক ভক্ত মন্তব্য করেন, হে ঈশ্বর, কী অসাধারণ কণ্ঠ! দয়া করে নিজের যত্ন নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।

আরেকজন লেখেন, ঈশ্বরের কণ্ঠের দ্রুত আরোগ্য কামনা করছি। 

তবে ঠিক কী কারণে সোনুর অস্ত্রোপচার হয়েছে, তা জানা যায়নি। এর আগে গত জুনে স্নায়ু-সংক্রান্ত একটি যন্ত্রণাদায়ক শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন এই গায়ক। 

তখন তিনি জানিয়েছিলেন, এ সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন এবং বেশ কয়েকবার এমআরআই ও সিটি স্ক্যান করিয়েছেন। এবারের অস্ত্রোপচার সেই সমস্যা সমাধানের ধারাবাহিকতা কিনা, নিশ্চিত হওয়া যায়নি। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   সোনু নিগম  অপারেশন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: