প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইয়া হাউজিং অ্যান্ড হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী পুনরায় প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির

2026-08-10T23:19:46+00:00
2026-08-10T23:19:46+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
অর্থনীতি
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৯ পিএম 
মারুফ সাত্তার আলী। ছবি : সংগৃহীত
ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইয়া হাউজিং অ্যান্ড হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী পুনরায় প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তাকে দ্বিতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর মাধ্যমে পরিচালনা পর্ষদ তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও অবদানের ওপর পুনরায় আস্থা প্রকাশ করেছে।

ব্যবসা ও করপোরেট অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মারুফ সাত্তার আলীর। বিশেষ করে আবাসন, হোটেল ও পর্যটন খাতে তিনি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।


এর আগে ২০২৫ সালের ৩ আগস্ট ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা এবং ১৪১তম পরিচালনা পর্ষদ সভায় প্রথমবারের মতো তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সর্বশেষ বোর্ড সভায় তার পুনর্নির্বাচন কোম্পানির পরিচালনা পর্ষদের ধারাবাহিক আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান। মোটরযান, অগ্নি, মেরিন, ইঞ্জিনিয়ারিং ও দুর্ঘটনাসহ বিভিন্ন সাধারণ বীমা সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ৬৩টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রভাতী ইন্স্যুরেন্স। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মারুফ সাত্তার আলীর অভিজ্ঞ নেতৃত্বে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   প্রভাতী  ইন্স্যুরেন্স  মারুফ সাত্তার আলী  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: