ব্যারেল প্রতি ৮৭ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্থির রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে

2026-08-11T09:15:37+00:00
2026-08-11T09:16:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ব্যারেল প্রতি ৮৭ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:১৫ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৯:১৬ এএম
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্থির রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮১ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২০ ডলার।

সোমবার তেলের দাম হঠাৎ বেড়ে যায়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বাড়ে। এতে ৩১ জুলাইয়ের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।


ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার কারণেই মূলত বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। শান্তি চুক্তির জন্য ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দাবি করেছেন। 

ট্রাম্পের এই অবস্থানের ফলে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতা হওয়ার সম্ভাবনা কমেছে। এতে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আশা দুর্বল হয়েছে, যা তেলের বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   জ্বালানি  তেল  দাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: