হাদির হত্যাকারী ও হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে যা জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যার্পণ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ।

2026-08-11T21:38:58+00:00
2026-08-11T21:38:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হাদির হত্যাকারী ও হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে যা জানাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:৩৮ পিএম 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংগৃহীত ছবি
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যার্পণ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। সোমবার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রসঙ্গটি তোলেন। 

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে জানান, হাদির হত্যাকারীদের বিষয়টি তদন্তনাধীন। আর হাসিনাকে প্রত্যার্পণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।   

জয়সওয়াল সাংবাদিকদের বলেন, আমাদের হাইকমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তারা দুজন দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। আপনারা (সাংবাদিকরা) আরও যে দুটি ইস্যু শেখ হাসিনার প্রত্যার্পণ এবং হাদির (হত্যার) কথা উল্লেখ করলেন— হাদির বিষয়ে আমি বলব এটি একটি আইনি বিষয় এবং এ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। আর প্রত্যার্পণের বিষয়ে, যেমনটা আমি আগে বলেছি, সুনির্দিষ্ট এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে, আমাদের পক্ষ থেকে যে প্রক্রিয়া আছে সেটির ওপর ভিত্তি করে আমরা বিষয়টি দেখছি। 


গত ১২ ডিসেম্বর হাদিকে হত্যা করে দুই সন্ত্রাসী। এরপর তারা ভারতে পালিয়ে যায়। এরপর এ বছরের শুরুতে কলকাতা পুলিশ হাদির দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করে। এরপর থেকেই এ দুই হত্যকারীকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। 

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করায় মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকর করতে হাসিনাকে ফেরত দিতে বার্তা দিয়ে আসছে বাংলাদেশ। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   হাদি  হত্যাকারী  হাসিনা  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: