সাভারে বোমা তৈরির ঘটনায় ২ মূলহোতা শনাক্ত, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার ও সাভারের আশুলিয়ায় মুদি দোকানে ফেলে যাওয়া ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি

2026-08-12T03:04:28+00:00
2026-08-12T03:04:28+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাভারে বোমা তৈরির ঘটনায় ২ মূলহোতা শনাক্ত, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:০৪ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার ও সাভারের আশুলিয়ায় মুদি দোকানে ফেলে যাওয়া ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি বোমা উদ্ধারের ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুরে আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কেমিক্যাল ও বিস্ফোরকসহ মোহাম্মদ আরিফকে গ্রেফতার করা হয়। তবে নাজমুল হাসান ওরফে 'বোমারু মামুন' এখনও পলাতক রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি'র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন। 

এর আগে, গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে এবং ৩১ জুলাই আশুলিয়ার একটি মুদি দোকানে ফেলে যাওয়া ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি বোমা উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কুমিল্লা এবং কেরানীগঞ্জে সাম্প্রতিক বিস্ফোরণের সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে সিটিটিসি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাভার  বোমা তৈরি  মূলহোতা  শনাক্ত  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: