শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

শুরু হয়েছে জনপ্রিয় ভারতীয় স্টান্ট রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজন। এর শুটিংয়ে বিপজ্জনক এক স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার

2026-08-12T04:52:32+00:00
2026-08-12T04:52:32+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৫২ এএম 
অভিনেত্রী জেসমিন ভাসিন। সংগৃহীত ছবি
শুরু হয়েছে জনপ্রিয় ভারতীয় স্টান্ট রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজন। এর শুটিংয়ে বিপজ্জনক এক স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন পাঞ্জাবি অভিনেত্রী জেসমিন ভাসিন। 

পানিতে স্টান্ট চলাকালে দুর্ঘটনার পর বেশ অনেকটা সময়ের জন্য তিনি আগের ঘটনাগুলো মনে করতে পারছিলেন না বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের একটি প্রচারণামূলক ভিডিওতে জেসমিনকে কঠিন একটি জলভিত্তিক স্টান্টে অংশ নিতে দেখা যায়। স্টান্টের একপর্যায়ে তিনি পানিতে পড়ে যান। কাজটি শেষ করার পরও কিছু সময়ের জন্য তার স্মৃতিতে বিভ্রাট দেখা দেয়।

ঘটনার পর শুটিং সেটে থাকা নিরাপত্তাকর্মী ও অন্য সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কয়েক ঘণ্টা জেসমিনকে ঘিরে উৎকণ্ঠার পরিস্থিতি ছিল। তবে তার স্মৃতিশক্তি হারানোর বিষয়টি স্থায়ী ছিল না। অল্প সময়ের মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন বলে শো সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পরও জেসমিন পরিস্থিতি সামলেছেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে। শুটিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তাবিধি অনুসরণের দাবি থাকলেও ‘খতরোঁ কে খিলাড়ি’র সেটে প্রতিযোগীদের আহত হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়।

এর আগে একই অনুষ্ঠানের আরেক প্রতিযোগী গৌরব খান্না পিঠে আঘাত পাওয়ার পর সেই চোটের দাগ প্রকাশ্যে এনেছিলেন। তার সেই ঘটনা অনুষ্ঠানের স্টান্ট পরিচালনা ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তৈরি করেছিল। 

এবার জেসমিনের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। জেসমিন ঠিক কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং স্টান্টের সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা পুরোপুরি জানা যাবে অনুষ্ঠানের পরবর্তী পর্বে। আপাতত তার 

সাময়িক স্মৃতিভ্রংশের খবরই নতুন করে আলোচনায় এনেছে ‘খতরোঁ কে খিলাড়ি’র ঝুঁকিপূর্ণ স্টান্ট নিয়ে পুরোনো বিতর্ক।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   শুটিং  স্মৃতি  বিভ্রাট  জেসমিন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: