সীতাকুণ্ডে আগুনে পুড়লো ৫ বসতঘর, ক্ষতি অর্ধকোটি

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষ টাকারও বেশি বলে

2026-08-12T11:35:36+00:00
2026-08-12T13:58:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে আগুনে পুড়লো ৫ বসতঘর, ক্ষতি অর্ধকোটি
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৩৫ এএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১:৫৮ পিএম
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষ টাকারও বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। পরনের পোশাক ছাড়া ঘরের ভেতরের মূল্যবান কোনো মালামালই তারা রক্ষা করতে পারেননি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে আমিরাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, রাত সোয়া ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, ফলে পরিবারগুলোর কাছে পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আহাম্মেদ হুসাইন বলেন, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনে পাঁচটি ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং সার্বিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা সম্ভব হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সীতাকুণ্ড  অগুন  বসতঘর  অর্ধকোটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: