পাবনায় আগুনে পুড়ে গেছে তেল পাম্পসহ ৪ দোকান

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি বাজারে অবৈধভাবে পরিচালিত একটি পেট্রোলের দোকানসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুেন পুড়ে গেছে। এ সময় ‘মাতৃছায়া’ ক্যাডেট স্কুলের

2026-08-12T12:57:55+00:00
2026-08-12T13:58:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাবনায় আগুনে পুড়ে গেছে তেল পাম্পসহ ৪ দোকান
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি বাজারে অবৈধভাবে পরিচালিত একটি পেট্রোলের দোকানসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুেন পুড়ে গেছে। এ সময় ‘মাতৃছায়া’ ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলাও ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) রােত উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জেনারেটর থেকে স্পার্কিংয়ের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার পেট্রোলের দোকান, আয়নাল বিশ্বাস ও আবুল হোসেনের দুটি ওষুধের দোকান এবং একটি ভুষিমালের দোকান পুড়ে যায়।

আটঘরিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পাবনা  আটঘরিয়া  অগুন  তেল পাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: