মার্কিন-ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে সর্বোচ্চ নেতার নির্দেশ বাস্তবায়নের অঙ্গীকার আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন ও ইসরায়েলি ‘আধিপত্যের’ বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার করেছেন ইসলামিক

2026-08-12T14:52:07+00:00
2026-08-12T14:52:07+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন-ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে সর্বোচ্চ নেতার নির্দেশ বাস্তবায়নের অঙ্গীকার আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
মার্কিন ও ইসরায়েলি ‘আধিপত্যের’ বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি।

মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল আলী আবদোল্লাহিকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ অঙ্গীকার করেন।

আলী আবদোল্লাহির নিয়োগকে তাঁর দক্ষতা, যোগ্যতা, বিশেষ জ্ঞান এবং বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে বাস্তব ও সামরিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন ওয়াহিদি।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়, পরিকল্পনা ও সহযোগিতায় চিফ অব স্টাফের কৌশলগত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার এবং সর্বোচ্চ নেতার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইআরজিসি চিফ অব স্টাফ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা ও সমন্বয় করবে।

ওয়াহিদি বলেন, ‘জায়নবাদী-আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং “শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইরান” স্লোগান বাস্তবায়ন আইআরজিসির মূল নীতি হিসেবে থাকবে।’

এ ছাড়া পৃথক এক বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হায়দারিকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানান ওয়াহিদি।

ওই বার্তায় তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সর্বোচ্চ নেতার অন্যতম নির্দেশনা হলো দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বাড়ানো এবং বাহিনীর সদস্যদের মানসিক ও আধ্যাত্মিক দৃঢ়তা শক্তিশালী করা।

সোমবার একাধিক গুরুত্বপূর্ণ সামরিক পদে রদবদলের অংশ হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনি ওয়াহিদিকে মেজর জেনারেল পদে উন্নীত করে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেন। একই সময়ে আলী আবদোল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কিয়ুমার্স হায়দারিকে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  যুদ্ধ  হরমুজ প্রণালী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: