বাড়ল তেলের দাম, মিশ্র শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বুধবার বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। একই সময়ে শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। সুদের

2026-08-12T15:07:49+00:00
2026-08-12T15:07:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বাড়ল তেলের দাম, মিশ্র শেয়ারবাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বুধবার বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। একই সময়ে শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। সুদের হার নিয়ে ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তে মূল্যস্ফীতির এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য প্রকাশের আগে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। এর আগে গত সপ্তাহের এক প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে গত মাসে ২০ হাজারের বেশি কর্মসংস্থান কমেছে। এতে দেশটির শ্রমবাজার দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত মিলেছে।

এদিকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ফেডারেল রিজার্ভের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। এর সঙ্গে ফেব্রুয়ারি থেকে চলমান ইরান যুদ্ধের প্রভাব যুক্ত হওয়ায় সুদের হার বাড়ানোর বিষয়টি নিয়ে ফেডের নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা জোরালো হচ্ছে।

ফেডের জুলাইয়ের বৈঠকে পরিচালনা পর্ষদের তিন সদস্য সুদের হার বাড়ানোর পক্ষে মত দেন। তবে শেষ পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। এখন বিনিয়োগকারীরা ধারণা করছেন, চলতি বছরের শেষ হওয়ার আগেই সুদের হার বাড়ানো হতে পারে। কেউ কেউ অন্তত দুই দফা সুদ বাড়ানোর সম্ভাবনাও দেখছেন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  তেল  শেয়ারবাজার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: