মনপুরায় দাদার সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে নাতির মৃত্যু

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় দাদার সঙ্গে খেলার ফাঁকে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের নাতির মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল

2026-08-12T16:15:38+00:00
2026-08-12T18:12:32+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনপুরায় দাদার সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে নাতির মৃত্যু
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৬:১২ পিএম
সংগৃহীত ছবি
ভোলার মনপুরায় দাদার সঙ্গে খেলার ফাঁকে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের নাতির মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ৮টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের গোমাতলী এলাকায় হারুন মিয়ার বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম মো. আলবি। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে।


জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টায় খাওয়া দাওয়ার পর দাদার সঙ্গে বাড়ির উঠানে খেলছিল নাতি আলবি। একপর্যায়ে দাদা নাতিকে রেখে বাড়ির পাশে ধান খেতে যায়। এই ফাঁকে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে দাদা খেত থেকে এসে শিশুটিকে বাড়ির পুকুরে ভাসতে দেখতে পায়। পরে ভাসমান শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল ডা. আশিকুর রহমান অনিক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   মনপুরা  ভোলা  বরিশাল  দাদা  পুকুরে  পানিতে ডুবে  নাতির মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: