ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যা, ছেলেকে পুলিশে দিলেন বাবা

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েল রানা (২৫) নামে যুবককে পুলিশে ধরিয়ে দেন তার বাবা আব্দুল খালেক।মঙ্গলবার (১১

2026-08-12T17:24:51+00:00
2026-08-12T17:25:55+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যা, ছেলেকে পুলিশে দিলেন বাবা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৫:২৫ পিএম
গ্রেফতার জুয়েল রানা। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েল রানা (২৫) নামে যুবককে পুলিশে ধরিয়ে দেন তার বাবা আব্দুল খালেক।

মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আব্দুল খালেকের দেওয়া তথ্যমতে, সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে জুয়েলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, জুয়েল শহরের সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আব্দুর রহমানকে হত্যার পর জুয়েল রানা বিষয়টি তার মাকে জানান। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক বিষয়টি পুলিশকে অবহিত করেন। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইসাইকেল, মোবাইল ফোন ও লাঠি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   ঠাকুরগাঁও  নিরাপত্তাকর্মী  হত্যা  ছেলে  পুলিশ  বাবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: