‎এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন

রাবি প্রতিনিধি

শিক্ষা

স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর প্রশাসন কর্তৃক এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ)

2026-08-12T23:15:58+00:00
2026-08-12T23:18:04+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিক্ষা
‎এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:১৫ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১১:১৮ পিএম
জাহিদুল ইসলাম সাইমন। ছবি : সংগৃহীত
স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর প্রশাসন কর্তৃক এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

‎বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।


‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রক্টর বলেন, কিছুক্ষণ পূর্বে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। সেখানে তার পরিবারের সদস্যরাও আছেন। তারা সেখান থেকে তার মরদেহ হস্তান্তর করবে।


‎এর আগে গত শনিবার (৮ আগস্ট) রাতে ছাত্রাবাসে অবস্থানকালে ঘুমের মধ্যে হঠাৎ খাট থেকে পড়ে যান সাইমন। এ সময় তার শরীর শক্ত হয়ে গেলে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

‎পরবর্তীতে রোববার (৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   ‎এয়ার অ্যাম্বুলেন্স  ঢাকা  রাবি  শিক্ষার্থী  সাইমন  মারা গেছেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: