পল্টন ও হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৪২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় রাজধানীর পল্টন ও হাজারীবাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা

2026-08-13T08:31:06+00:00
2026-08-13T08:31:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
জাতীয়
পল্টন ও হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৪২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৩১ এএম 
বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় রাজধানীর পল্টন ও হাজারীবাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পল্টন থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম (৩০), মো. দেলোয়ার (২০), মো. রনি (১৮), মো. স্বপন (২৯), বিপ্লব (২২), মো. শাকিল (২২), মো. ভুট্টু (৬০), কামাল (৫৫), মো. রাবি (১৯), মো. রাব্বি (১৮), মো. সুমন (৩২), মো. রুমান (২২), মো. জাহাঙ্গীর আলম (৩২), মো. শাহিন মিয়া (৪৮), মো. ফয়সাল (৩১), মো. রবিউল ইসলাম ওরফে শহিদুল ইসলাম বাবু (৪৬), মো. শাহ আলম (৪২), মো. শামীম ওরফে আকাশ (৩৫), মোসাম্মত নাসিমা (৫০), মোসাম্মত শিলা (৪৩), মোসাম্মত সুমি (৩৮), মোসাম্মত সাথী আক্তার (২০), মো. নয়ন মিয়া ওরফে সুজন মিয়া (২১) ও মো. মোস্তফা খান (১৯)।


অপরদিকে, হাজারীবাগ থানা পুলিশ পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- জুম্মান (২৪), মঞ্জুর হোসেন (২২), মো. আকাশ (২৫), মো. আলমগীর (২৫), মো. আরিফ (২৪), শাহীন (২২), মো. শাওন খান (২৬), কাদির ভক্তি (২৬), মো. রাকিব প্রামানিক (২৮), মো. রুবেল (২৮), মো. মেহেরুল ইসলাম খান (২২), মো. আরমান (১৯), মো. জামান (৫০), মো. সাইফুল ইসলাম (২১), মো. রাজু আহমেদ (২৮), মো. আব্দুল মতিন (৪০), মো. মনির হোসেন (২৩) ও সুমন শেখ (৩৪)।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পল্টন  হাজারীবাগ  পুলিশ  অভিযান  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: