ইয়েমেনের হুথি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া নিউজ

2026-08-13T12:39:28+00:00
2026-08-13T12:39:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনের হুথি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিয়ম ভঙ্গের অভিযোগে অ্যাকাউন্টটি স্থগিত করা হলেও ঠিক কোন নিয়ম লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। ইয়াহিয়া সারির অ্যাকাউন্টে ১ লাখ ২১ হাজারের বেশি অনুসারী ছিল। হুথিদের সামরিক কর্মকাণ্ড ও বিভিন্ন অভিযানের বিষয়ে তথ্য জানানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে অ্যাকাউন্টটি ব্যবহৃত হতো।

২০১৪ সাল থেকে ইয়েমেনে সংঘাতে জড়িয়ে আছে হুথিরা। দেশটির রাজধানী সানা নিয়ন্ত্রণের চেষ্টা থেকে শুরু হওয়া এই সংঘাতে পরে সৌদি আরব ও ইরানসহ বিভিন্ন আঞ্চলিক শক্তি জড়িয়ে পড়ে। বিশেষ করে লোহিত সাগরে হুথিদের তৎপরতা এবং সৌদি আরবকে লক্ষ্য করে তাদের হামলার বিষয়ে ইয়াহিয়া সারির বক্তব্য ও ঘোষণা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

অ্যাকাউন্টটি স্থগিত হওয়ায় হুথিদের সামরিক কর্মকাণ্ড ও অবস্থান সম্পর্কে তাদের সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বন্ধ হয়ে গেল। তবে এর ফলে সংঘাতসংক্রান্ত তথ্যপ্রবাহে কতটা প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে গাজা উপত্যকায় পানি সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার ১৩ লাখের বেশি মানুষ প্রতিদিন পান করা ও রান্নার জন্য ছয় লিটারেরও কম পানি পাচ্ছেন। জরুরি পরিস্থিতিতে একজন মানুষের জন্য দৈনিক ন্যূনতম প্রয়োজনীয় পানির পরিমাণ ১৫ লিটার ধরা হয়। প্রায় ৭ লাখ মানুষ প্রতিদিন নয় লিটারেরও কম পানি পাচ্ছেন। এতে পরিবারগুলোর স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ পানি সরবরাহের জন্য ট্যাংকারের ওপর নির্ভরশীল। অন্যদিকে, মাত্র অর্ধেক পরিবার মৌলিক স্যানিটেশন সুবিধা পাচ্ছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  হুথি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: