হরমুজ প্রণালীর ‘ফাঁদে’ যুক্তরাষ্ট্র : সাবেক ইরানি কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাবেক কূটনীতিক আব্বাস খামেইয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ‘ফাঁদে’ পড়ে গেছে। তার দাবি, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ

2026-08-13T12:43:12+00:00
2026-08-13T12:43:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীর ‘ফাঁদে’ যুক্তরাষ্ট্র : সাবেক ইরানি কূটনীতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৪৩ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের সাবেক কূটনীতিক আব্বাস খামেইয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ‘ফাঁদে’ পড়ে গেছে। তার দাবি, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পরীক্ষায় ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে খামেইয়ার বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য এমন একটি ‘প্রতিরোধের কার্ড’, যা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের গতিপথ বদলে দিয়েছে এবং সংঘাতের নতুন নিয়ম প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে গুরুতর আলোচনায় বসতে হবে।

খামেইয়ারের ভাষ্য, যুদ্ধের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই ‘হরমুজ প্রণালির ফাঁদে’ আটকে পড়েছে।

বর্তমানে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করলেও জাহাজ চলাচল এখনো ব্যাপকভাবে বাধাগ্রস্ত।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতার উদ্যোগ এগিয়েছে। দুই দেশ জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট রুটের স্থানাঙ্ক নিয়েও একমত হয়েছে।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  যুদ্ধ  হরমুজ প্রণালী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: