জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার

2026-08-13T13:51:12+00:00
2026-08-13T13:51:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:৫১ পিএম 
জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। 

বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮) আটক করেছে পুলিশ।

জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার জামশেদ মোল্লার ছেলে। তার স্ত্রী মিম একই থানার মৃত মোস্তফা কামালের মেয়ে। তারা সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় বাড়ির মালিক শাহ আলম মিয়ার বাসায় ভাড়া থাকেন।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বাসায় ফেরার পর জহিরুল তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মিম ক্ষুব্ধ হয়ে জহিরুলের গোপনাঙ্গ কেটে দেন। জহিরুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পরপরই জহিরুলের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   জোরপূর্বক  শারীরিক সম্পর্ক  স্বামী গোপনাঙ্গ  কাটল  স্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: