হরমুজে মার্কিন নৌ অবরোধের হুমকিতে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অনির্দিষ্টকাল বহাল রাখার হুমকির পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি

2026-08-14T09:05:35+00:00
2026-08-14T09:05:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে মার্কিন নৌ অবরোধের হুমকিতে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:০৫ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অনির্দিষ্টকাল বহাল রাখার হুমকির পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বিশ্ববাজারে চাহিদা কমার আশঙ্কায় আগের দিনের লেনদেনে তেলের দাম কমেছিল।

আগের দিন ব্রেন্ট ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমে যায়। এর মধ্য দিয়ে দুই বেঞ্চমার্কের কয়েক দিনের টানা দরবৃদ্ধির ধারায় ছেদ পড়ে। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত উভয় ধরনের তেলের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিটে ব্রেন্টের দাম ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ১৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ২৯ ডলারে লেনদেন হয়।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: