বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে লাওসকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য লাওসের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সভায় এ অনুরোধ জানানো

2026-08-14T16:49:48+00:00
2026-08-14T20:11:50+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে লাওসকে অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৮:১১ পিএম
বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য লাওসের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করা হয়েছে। সংগৃহীত ছবি
বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য লাওসের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সভায় এ অনুরোধ জানানো হয়েছে। সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং লাওসের পক্ষে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আনোউপার্ব ভংনরকেও।   

সভায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, সক্ষমতা উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, কূটনৈতিক প্রশিক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), স্বাস্থ্যসেবা, ইকো-ট্যুরিজম, জলবায়ু পরিবর্তন, কনস্যুলার সহযোগিতা এবং উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ চিহ্নিত করা হয়।    

সভায় বাংলাদেশ ও লাওস সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের উদ্যোগ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগের লক্ষ্যে শ্রম সহযোগিতা বিষয়ক এমওইউ, তরুণ কূটনীতিক বিনিময়, পর্যটন সহযোগিতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও ঐকমত্য হয়েছে দুই দেশ। 

সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ। দুই পক্ষ স্বীকার করে যে, বর্তমান বাণিজ্যের পরিমাণ দুই দেশের সম্ভাবনার তুলনায় অনেক কম। এ অবস্থায় বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


এ লক্ষ্যে দুই দেশের জাতীয় পর্যায়ের ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্য চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। লাওস বাংলাদেশের ওষুধ শিল্প ও কৃষিপণ্যের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।  

আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে লাওসের সহযোগিতার প্রশংসা করে বাংলাদেশ মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে দেশটির অব্যাহত সমর্থন কামনা করে। লাওস বাংলাদেশকে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের (আরসিইপি) সদস্য হওয়ার আকাঙ্ক্ষায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। জলবায়ু অভিযোজন ও প্রশমন কৌশল নিয়ে অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে। সভা শেষে বাংলাদেশ ও লাওসের প্রতিনিধিদলের প্রধানরা একটি দলিলে স্বাক্ষর করেন। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   বাংলাদেশি  ভিসা সহজ  লাওস  অনুরোধ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: