যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখল করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখলের হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।রয়টার্সের

2026-08-14T20:33:21+00:00
2026-08-14T20:33:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখল করবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৩৩ পিএম 
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখল করবে ইরান ইনডিপেনডেন্ট ডেস্ক প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম https://www.itvbd.com/273110 বিমানবাহী রণতরী থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স বিমানবাহী রণতরী থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি : টিআরটি ওয়ার্ল্ড
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখলের হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চলার সম্ভাবনার কথাও জানিয়েছেন।      

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির ঘনিষ্ঠ এই জেনারেল বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করছে ইরান।


তার দাবি, এমন প্রতিরোধব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য, যাতে ভবিষ্যতে ইরানে হামলার আগে অন্য দেশগুলোকে বড় মাশুলের বিষয়টি ভাবতে হয়।   

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পরদিনই বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে বলে হুঁশিয়ারি দেন নাকদি। তবে ইরানের নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজন নেই বলেও জানান তিনি।   

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নাকদির দাবি, প্রতিদিন আগের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। যুদ্ধ দীর্ঘ হলেও ক্ষেপণাস্ত্র সরবরাহে ঘাটতি হবে না বলে দাবি করেন তিনি।   


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  পারমাণবিক হামলা  মার্কিন ঘাঁটি  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: