জামায়াত নেতার মাদরাসায় মিলল সরকারি ধানের বীজ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে জামায়াত নেতা পরিচালিত একটি মাদরাসা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত ১৩ বস্তা আমন বীজধান

2026-08-14T22:05:02+00:00
2026-08-14T23:14:22+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
জামায়াত নেতার মাদরাসায় মিলল সরকারি ধানের বীজ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:০৫ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১১:১৪ পিএম
জামায়াত নেতার মাদরাসায় মিলল সরকারি ধানের বীজ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে জামায়াত নেতা পরিচালিত একটি  মাদরাসা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত ১৩ বস্তা আমন বীজধান উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ চরম্বা ইউনিয়নের চরম্বা জামেউল উলুম মাদরাসা পরিদর্শনের সময় এসব বীজ মজুত অবস্থায় পান।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের অংশ হিসেবে সরকারিভাবে চরম্বা ইউনিয়নে ২ কৃষক প্রতিনিধিকে বীজধান বরাদ্দ দেওয়া হয়। এসব বীজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণের কথা থাকলেও তা যথাযথভাবে বিতরণ না করে  মাদরাসায় রেখে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায়। পরে তা জব্দ করে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে  মাদরাসার ভারপ্রাপ্ত সুপার শামসুল আলম হেলালী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকরা এসব বীজধান মাদরাসায় রেখেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার রাতে সেগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।


মাদরাসার ভারপ্রাপ্ত সুপার স্থানীয় জামায়াতের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।

উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য এসব বীজ দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব বীজ বিতরণ না হওয়ার কারণ এবং কীভাবে তা  মাদরাসায় গেল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ বিন আখন্দ বলেন, অন্য একটি কাজে মাদরাসায় গিয়েছিলাম। মাদরাসার একটি কক্ষে ধানগুলো পাওয়া যায়। পরে সেগুলো দ্রুত সময়ে কৃষকদের মাঝে বিতরণের নির্দেশ দিই।

এদিকে সরকারি ধানের বীজ উদ্ধারের বিষয়ে চরম্বা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার ইউএনও মহোদয়  মাদরাসা পরিদর্শনে এসে সুপারের সামনের কক্ষটি বন্ধ দেখে কক্ষটি খুলতে বলে এবং ধান বীজগুলো দৃষ্টিগোচর হয়। ইউএনও মহোদয় তাৎক্ষণিক উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি অবগত করে, ইউনিয়ন কৃষি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি সমাধান করেন এবং দ্রুত বিতরণ নির্দেশ দেয়। যার পরিপ্রেক্ষিতে ওইদিন বিকালেই ইউনিয়ন কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিতরণ করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   জামায়াত নেতা  মাদরাসা  সরকারি ধানের বীজ  সময়ের আলো  চট্টগ্রাম  লোহাগাড়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: