ভারতের আইটেক কোর্সে বিনা মূল্যে ভর্তির সুযোগ, জানুন বিস্তারিত

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ভারত সরকারের আইটেক (ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশন) প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য অনেক ধরনের কোর্স রয়েছে। সম্পূর্ণ অর্থায়িত,

2026-08-15T09:32:02+00:00
2026-08-15T09:33:50+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
ভারতের আইটেক কোর্সে বিনা মূল্যে ভর্তির সুযোগ, জানুন বিস্তারিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৩২ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৯:৩৩ এএম
ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশন। ছবি : সংগৃহীত
ভারত সরকারের আইটেক (ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশন) প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য অনেক ধরনের কোর্স রয়েছে। সম্পূর্ণ অর্থায়িত, অর্থাৎ বিনা মূল্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কোর্সে এখন আবেদন চলছে। 

প্রশিক্ষণের বিষয়
এসব কোর্সের আওতায় তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, পরিবেশ, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

সময়সীমা
প্রতিষ্ঠান ও কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদ ভিন্ন ভিন্ন। ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে কোর্সগুলো।


সুযোগ-সুবিধা
-কোর্সের পুরো খরচ বহন করবে ভারত সরকার।
-প্রার্থী বিমানভাড়া পাবেন।
-আবাসন, খাবার ও শিক্ষা সফরের জন্য দৈনিক ভাতাও দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
-আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
-সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কোর্সভেদে যোগ্যতা আলাদা হতে পারে।
-ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে।

আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আইটেকের অফিশিয়াল পোর্টালে অনলাইন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে জমা দিতে হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ভারত  আইটেক কোর্স  ভর্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: