লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবারের এসব হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিন শিশুও

2026-08-16T08:53:02+00:00
2026-08-16T08:53:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৫৩ এএম 
ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননে দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবারের এসব হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিন শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আনসার গ্রামের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে সাতজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নাবাতিয়েহ জেলার দেইর আল-জাহরানি গ্রামে চালানো আরেকটি হামলায় চারজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। দুই হামলায় মোট ১৯ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে। তাদের দাবি, একটি হামলায় হিজবুল্লাহর এক ব্যাটালিয়ন কমান্ডারসহ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হিজবুল্লাহর একটি বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তিন ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার পর এসব হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, হামলার সময় হিজবুল্লাহ কমান্ডারের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। তবে তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে দাবি করেছে ইসরায়েল।

জুনে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত কমানোর লক্ষ্যে একটি সমঝোতার পর দক্ষিণ লেবাননে শনিবারের হামলাগুলো ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলার অন্যতম। ওই সমঝোতায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা রয়েছে। তবে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের শর্ত প্রত্যাখ্যান করেছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  লেবানন  ইসরায়েল  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: