লিংকডইনে গড়ুন ক্যারিয়ারের নতুন সম্ভাবনা

সময়ের আলো ডেস্ক

পেশাজীবীদের জনপ্রিয় যোগাযোগের মাধ্যম লিংকডইন বর্তমানে কেবল চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নেই; শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। দেশে

2026-08-16T09:28:59+00:00
2026-08-16T09:28:59+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
লিংকডইনে গড়ুন ক্যারিয়ারের নতুন সম্ভাবনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২৮ এএম 
সংগৃহীত ছবি
পেশাজীবীদের জনপ্রিয় যোগাযোগের মাধ্যম লিংকডইন বর্তমানে কেবল চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নেই; শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। দেশে বসেই বিদেশি সংস্থায় ভার্চুয়াল ইন্টার্নশিপ বা চাকরির সুযোগ পেতে এবং নিয়োগকর্তাদের কাছে নিজের দক্ষতা তুলে ধরতে একটি পরিপাটি লিংকডইন প্রোফাইল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

প্রোফাইলকে আকর্ষণীয় করতে প্রথমেই মাত্র ১২০ অক্ষরের ‘হেডলাইন’-এ পড়াশোনা, ইন্টার্নশিপ বা কাঙ্ক্ষিত কাজের ক্ষেত্র সংক্ষেপে ফুটিয়ে তোলা উচিত। পাশাপাশি ‘অ্যাবাউট’ সেকশনে নিজের গল্প, দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ লক্ষ্যের কথা গুছিয়ে লেখা প্রয়োজন।

‘এক্সপেরিয়েন্স’ সেকশনে যেকোনো চাকরি বা স্বেচ্ছাসেবার ক্ষেত্রে অর্জিত দায়িত্ব ও সাফল্যের বিবরণ যুক্ত করার পাশাপাশি সহকর্মী বা শিক্ষক-সুপারভাইজারদের থেকে রিকমেন্ডেশন নেওয়া এবং নির্দিষ্ট স্কিলসমূহ যুক্ত করা সুবিধাজনক। সেই সাথে প্রোফাইলে পেশাদার ছবি এবং শিক্ষা জীবনের সঠিক তথ্য প্রদান করা আবশ্যক।

ক্যারিয়ারের পরিধি বাড়াতে শুধু বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট খাতের পেশাজীবী, শিক্ষক ও গবেষকদের সাথে কানেক্টেড থাকতে হবে এবং কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানগুলোকে ফলো রাখতে হবে। লিংকডইনের 'জবস' সেকশন ব্যবহার করে সহজে দেশি-বিদেশি বা রিমোট ইন্টার্নশিপ ও চাকরির সন্ধান পাওয়া সম্ভব।


তবে লিংকডইন শুধু অ্যাকাউন্ট খুলে রাখার জায়গা নয়; একে সচল রাখতে ইন্ডাস্ট্রি ভিজিট, নতুন শেখা বিষয় বা ক্লাবের কাজের অভিজ্ঞতার মতো পেশাদারি আপডেট নিয়মিত শেয়ার করার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থী থাকা অবস্থাতেই একটি মানসম্মত প্রোফাইল গড়ে তুললে তা ভবিষ্যতের বড় কোনো সুযোগ এনে দিতে পারে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   লিংকডইন  ক্যারিয়ার  সম্ভাবনা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: